ফখরুল আলম সাজু
কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলায় পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বটি দিয়ে কুপিয়ে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
নিহত নাম তাপসী রানী দাস (৪২) এ ঘটনায় অভিযুক্ত কালী চরণ দাসকে আটক করেছে পুলিশ।
১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিড়াছড়া জেলে পাড়া গ্রামে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তাপসী রানীর ভাই তপন দাস জানান, তার ভগ্নিপতি প্রভাত দাস সাগরে মাছ ধরতে গেলে একই পরিবারের চাচাতো ভাই, মৃত সুখুর দাসের পুত্র কালী চরণ পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে তার বোনের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায়, একপর্যায়ে কালী চরণ বটি দিয়ে তাপসী রানীকে কুপিয়ে গুরুতর আহত করেন।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত তাপসী রানীকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক ডা. বিপ্লব কান্তি রুদ্র জানান, নিহত নারীর শরীরে অন্তত চারটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বড়ঘোপ স্টিমার ঘাট এলাকা থেকে জনতার সহায়তায় পুলিশ অভিযুক্ত কালী চরণকে আটক করতে সক্ষম হয়।
আটক কৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.