সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন জামায়াতের টিম বৈঠক অনুষ্ঠিত
মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফ হোসেন রনি,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলাধীন ৬নং ভোমরা ইউনিয়নের জামায়াতের টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে (২ জানুয়ারি ২৬) ৬নং ভোমরা ইউনিয়ন জামায়াতের ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানের সঞ্চালনায় টিম বৈঠক অনুষ্ঠিত হয়।
ভোমরা ইউনিয়ন জামায়াতের টিম বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন টিম সদস্যবৃন্দ।



























