ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল

রুবেল হাসান, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রুবেল হাসান
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার শাজাহানপুরে কুরআন খতম ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার হলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের আহ্বানে নেতাকর্মীরা উপজেলার মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে আসেন এ সময় শোকাহত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী ও সমর্থকরাই নয়, শাজাহানপুর উপজেলার সাধারণ মানুষের মাঝেও গভীর শোকের ছায়া নেমে আসে।

এদিকে বাদ আসর মহিসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তাঁর রূহের মাগফিরাত কামনায় ১০ বার কুরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, বিএনপি নেতা আলী হায়দার তোতা, মোশাররফ মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, আতাহার আলী কাইয়ুম, রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন ও কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সুমি আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:২৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫