মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস)-এর বাস্তবায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সকালে উপজেলা দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং প্রান্তিক জনগণের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে সমৃদ্ধি কর্মসূচির উপকারভোগীদের মাঝে বিভিন্ন পুরস্কার ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস)-এর সহকারী ক্রেডিট ম্যানেজার জনাব মো. জামাল সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপসস-এর এরিয়া ম্যানেজার জনাব নৃপেন বালা, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মীর্জা ইয়াকুব হারুন এবং সহকারী কর্মসূচি সমন্বয়কারী রুহোল আমিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ এনামুল হাচান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমৃদ্ধি কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলেও তারা মন্তব্য করেন।
শেষ পর্বে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও সফল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২