সংবাদ শিরোনাম :
বদরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন রংপুর পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার রংপুর:
- আপডেট সময় : ১১:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (২৭ ডিসেম্বর) শনিবার রংপুর জেলার বদরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
পরিদর্শনকালে রংপুর জেলা পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন, বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন থানায় কর্মরত অফিসার ও ফোর্স এর সাথে মতবিনিময় করেন এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুরসহ বদরগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ।





























