ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক মারা মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, মাঠে হঠাৎ অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত তার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়, পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন, হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন, তার বয়স হয়েছিল ৫৯ বছর।
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি জানাজায় কাঁদলেন মুশফিক, মাশরাফী তামিম সাকিব ও মাহমুদল্ল্যাহর শোক।
তার জানাজার নামাজ রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়,
সকালে বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান মাহবুব আলী জাকি।
এরপর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ মাঠে আনা হয়, পরে পরিবারের তত্ত্বাবধানে মাহবুব আলী জাকি মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া হয়।
ঘরোয়া ক্রিকেটের নামকরা কোচ মাহবুব আলী জাকি মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলামরা।
মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুকে লিখেছেন, মাহবুব আলী জাকি ভাই জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই, বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন।
আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন, ওপারে ভালো থাকবেন ভাই, মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন।
মাহবুব আলী জাকি ছবি পোস্ট করে সাকিব আল হাসান লিখেছেন, কোচ মাহবুব আলী জাকি মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ছোটবেলা থেকেই আমি তাকে চিনি এবং তার সাথে আলাপ চারিতার মধুর স্মৃতি আমার মনে আছে, তাঁর শেষ মুহূর্তগুলো ছিল ক্রিকেট মাঠ, তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
তামিম ইকবাল লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাহবুব আলী জাকি ভাইয়ের আকস্মিক প্রয়াণে গভীর শোকে স্তব্ধ হয়ে আছি, ক্রিকেট মাঠে আমি নিজেও একই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, আজও সেই স্মৃতি বুক কাঁপিয়ে তোলে, আল্লাহর অশেষ রহমতে তখন বেঁচে গিয়েছিলাম, কিন্তু জাকি ভাই আমাদের মাঝে থেকে চিরতরে চলে গেলেন।
আল্লাহ তাআলা যেন মাহবুব আলী জাকি ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
তাসকিন লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোচ, শান্তিতে ঘুমাও, তার পরিবার এবং পুরো ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রতি গভীর সমবেদনা।
লিটন কুমার দাস তার ফেসবুকে লিখেছেন, বিশ্বাসই করতে পারছি না মাহবুব আলী জাকি স্যার আর নেই, অনূর্ধ্ব-১৯ দিনগুলোতে তার কাছ থেকে শেখার সৌভাগ্য আমার হয়েছিল, খেলার প্রতি তার আবেগ ও নিবেদনের জন্য তখন থেকে এখন পর্যন্ত সবসময় তাকে গভীর শ্রদ্ধা করেছি, এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা, বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই এটি একটি অবিস্মরণীয় এবং হৃদয় বিদারক দিন।
মোস্তাফিজুর রহমান লিখেছেন, পেসার হান্টের মাধ্যমে যখন সুযোগ পাই, তখন মাহবুব আলী জাকি স্যারই ছিলেন আমার প্রথম পেস বোলিং কোচ, ক্যারিয়ারের নানা সময়ে তিনি আমাকে অসংখ্যবার সাহায্য করেছেন, মাহবুব আলী জাকি স্যারের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
পেসার এবাদত হোসেন চৌধুরী লিখেছেন, একজন মেন্টর, একজন পথপ্রদর্শক এবং এমন একজন মানুষ, যিনি ক্রিকেটের জন্যই নিবেদিত প্রাণ ছিলেন, শান্তিতে ঘুমান, মাহবুব আলী জাকি স্যার। আপনার শিক্ষা এবং রেখে যাওয়া আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।
নারী দলের ক্রিকেটার জাহানারা আলম লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোচ মাহবুব আলী জাকি স্যারের মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত, তিনি আমার একজন পেস বোলিং কোচ ছিলেন, তার সঙ্গে অনুশীলনের মধুর স্মৃতিগুলো আজ মনে পড়ছে।
তার জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে ক্রিকেট মাঠেই, যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, আল্লাহ তাকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করুন, আমিন।
























