মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৫ সালের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৯ টি স্পটে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করা হয়। বিতরণকৃত এলাকাগুলো হলো— ১️.শেখের গাঁও ২️.গজারিয়া ৩.নোয়াকান্দী ৪️.চকতাতাদি ৫️. গাবতলী ৬️.ভূইয়া বাজার ৭️.কালাবাইরা ঈদগাহ ৮️.দড়াবান্দা ৯.তাতারদী। এছাড়াও অন্যান্য বাহিরের এলাকায় কম্বল বিতরণ এবং চকবাজার মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আয়োজকরা জানান, শীতের শুরুতেই যেন শীতবস্ত্র পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে আমরা নভেম্বর মাসের শুরুতেই প্রকল্প গ্রহণ ও স্থান নির্বাচন করি। অভিজ্ঞতার ঘাটতির কারণে স্থান নির্বাচনে কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে; তবে আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল—প্রত্যেক স্থানে যেন প্রকৃত হকদারগণ এই সহযোগিতা পান। ভবিষ্যতে ও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ্
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২