মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ ডিসেম্বর) ২০২৫ বিকালে বালিয়াকান্দি বাজারের সুজন সুইটসে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানকালে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশন করা হচ্ছে এমন প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় অজিত মণ্ডলের ছেলে সুজন মণ্ডল ( দোকান মালিক) কে সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে খাদ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।এ সময়ে বলিয়াকান্দী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…
ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…
ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
This website uses cookies.