ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন দালালদের খপ্পরে দিশেহারা রোগী রংপুরে বারো আউলিয়া এলাকায় আশানুরের গরুর আবাসিক হোটেল রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পরিবারের মাঝে শোকের ছায়া

জামালপুরে দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় বিজিবির হাতে জব্দ

মোঃ রাকিব হাসান জামালপুর:
  • আপডেট সময় : ১২:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাকিব হাসান
জামালপুর:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এসব কাপড় জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুড়িগ্রামের রৌমারী থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়িতে করে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড় শেরপুরে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রৌমারী-ঢাকা মহাসড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়।

পরে কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িটি ঝাওডাঙ্গা এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ি থেকে মোট ৪৭ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত কাপড়ের পরিমাণ ৫ হাজার ১৩১ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান, জব্দকৃত ভারতীয় কাপড়ের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় বিজিবির হাতে জব্দ

আপডেট সময় : ১২:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫