মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
সোমবার বিকালে নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুর রহমানের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, সদস্য মােহাম্মদ উল্লাহ লিটন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ও বি আর ডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক ও নবী হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২