প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবীল হতে প্রাপ্ত কম্বল নওগাঁর পোরশায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিতপুর ইউনিয়ন আওয়াামী লীগের সহযোগীতায় শীতবস্ত্র হিসেবে পাঁচ শতাধীক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন ত্রিশুলের সভাপতি ও খাদ্যমন্ত্রীর কনিষ্ঠ কন্যা তৃণা মজুমদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২