ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন দালালদের খপ্পরে দিশেহারা রোগী রংপুরে বারো আউলিয়া এলাকায় আশানুরের গরুর আবাসিক হোটেল রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পরিবারের মাঝে শোকের ছায়া

জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন স্থগিত

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ:
  • আপডেট সময় : ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
বুরো চিপ রংপুর বিভাগ:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় দলিল লেখক সমিতির আসন্ন নির্বাচন স্থগিত  করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিষয়টি এক পত্রের মাধ্যমে  নিশ্চিত করা হয়। পত্রে বলা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় থাকায়  উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন স্বাক্ষরিত এক আদেশে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী পূর্বানুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ বা গণজমায়েত আয়োজন করা যাবে না।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার বাইরে যেকোনো জাতীয়, আন্তর্জাতিক দিবস উদযাপন কিংবা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি গ্রহণ করতে হবে এবং অবশ্যই নির্বাচনী পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জলঢাকা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সমিতির নির্বাচন কমিটি সমিতির  নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল। তবে উক্ত নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী সমিতির এ নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।

আদেশে আরও বলা হয়, ভবিষ্যতে দলিল লেখক সমিতির নির্বাচন আয়োজনের আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, জলঢাকা থানার অফিসার ইনচার্জ এবং জলঢাকা সাব-রেজিস্টারসহ সংশ্লিষ্ট দপ্তর সমূহে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন স্থগিত

আপডেট সময় : ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫