স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-টু অভিযান চলাকালে গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আলমগীর হোসেন (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৩' ডিসেম্বর) রাত ২ টার দিকে তার নিজ বাড়ি থেকে বিস্ফোরক সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মো: আলমগীর হোসেন উপজেলার গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম গ্রামের বাসিন্দা। সে গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার পিতা মৃত সেকেন্দার আলী।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, 'গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর হোসেনকে বিস্ফোরক দ্রব্য আইন ৪/৫/৬ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।'
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২