মোঃ এমরুল ইসলাম,
নরসিংদী জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছাইফুল্লাহ্ প্রধান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল-জিহান এর কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখার সহ-সভাপতি মো. মোতালেব হোসেন ও মো. আজহার হোসেন, সেক্রেটারি অধ্যাপক কাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মাস্টার, প্রচার ও দাওয়াহ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম এবং মনোহরদী থানা যুব আন্দোলনের সভাপতি মো. শাহজালাল।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২