📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



জেলা/স্থানীয়

হাদি হত্যার বিচারের দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন, জাতীয় নাগরিক পার্টী (এনসিপি) ও সাধারণ ছাত্রজনতা।

শুক্রবার দুপুর ২টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করে।

এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: ইমরান চৌধুরী নিশাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা ইব্রাহীম খন্দকার সুরুজ, ইমরান চৌধুরী প্রিন্স, এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ, যুগ্ম সমন্বয়কারী জুলকার নাইন শিহাব, যুগ্ম সমন্বয়কারী রাহাত মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর ইসলাম, এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম মিলন, সদস্য আসওয়াদ হোসেন প্রমুখ।

সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত বিচারসহ আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানান এবং পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দিতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে সকল নেতা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। সেই সাথে জনগণের নিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ করারর দাবি জানান তিনি।

জুলাইয়ের চেতনা কে উজ্জীবিত রাখতে তিনি শরীফ ওসমান হাদীর নামে ফুলবাড়ীর যে কোন একটি সড়কের নামকরণ করার জোর দাবি জানান।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় হামলার শিকার হন হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করা হয়। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপাচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তখন তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়।

সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

saju

Recent Posts

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

4 hours ago

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

9 hours ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

22 hours ago

কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…

23 hours ago

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান

যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…

23 hours ago

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

1 day ago

This website uses cookies.