হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
বুরো চিপ রংপুর বিভাগ:
নীলফামারীর জলঢাকা থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জলঢাকা থানা পরিদর্শন করে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানার কার্যক্রম পর্যালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।
এ সময় জেলা প্রশাসক থানা পরিদর্শন ও থানার বিভিন্ন রেজিস্ট্রার, মামলার নথিপত্র, সাধারণ ডায়েরি ও গ্রেপ্তার রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন। পরে তিনি কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার বর্তমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পেশাদারিত্ব ও জনবান্ধব সেবার কোনো বিকল্প নেই।
তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের জনগণের প্রতি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে থানায় সেবা প্রত্যাশী সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২