মোঃ রাকিব হাসান,
জামালপুর:
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একরামুন নাহার, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. হারুন আল মামুন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
বক্তারা বলেন, বৈধ পথে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে বিদেশে গমন এবং সরকার অনুমোদিত ব্যাংক ও এজেন্টের মাধ্যমে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে এতে প্রবাসীদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী তিনজন প্রবাসীর পরিবার এবং একটি ব্যাংককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া প্রবাসী পরিবারের সন্তানদের মাঝে ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
এরপর দুপুরে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী মেলার উদ্বোধন করেন অতিথিরা এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২