মোঃ রাকিব হাসান,
জামালপুর:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল জামালপুর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে নেতৃত্ব দেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শফি মিয়ার বাজার থেকে র্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে সমাপ্ত হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালী চলাকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।
র্যালী শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…
ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…
ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
This website uses cookies.