ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 স্বার্থের ভিড়ে মানুষ কাফনের পথে সফর  ঝড়ের আগে পৃথিবী ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক ২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক কিশোরকে রাতভর আটকে শারীরিক নির্যাতন উলঙ্গ করে নাচানোর ভিডিও ধারণ। রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল, দুই শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দের উপস্থিতি

জুলাই যোদ্ধা হাদী ও বিএনপি নেতা এরশাদ কে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ:
  • আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
বুরো চিপ রংপুর বিভাগ:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ’কে সন্ত্রাসীরা গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

শনিবার বিকালে জলঢাকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্দ্যোগ এবং বিএনপি মনোনীত সম্ভ্যব্য ধানের শীষ প্রতীক প্রত্যাশী প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নেতৃত্বে বিকালে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে পথ সমাবেশে মিলিত হয়। পথ সমাবেশে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা খোরশেদ আলম, আবুল বাশার মিন্টু, জেলা বিএনপি নেতা জহুরুল ইসলাম, যুবদল নেতা এমদাদুল হক সাজু, শান্ত ইসলাম ও ওমর ফারুক ছোট বাবু প্রমুখ।

বক্তব্যে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী এবং বিএনপি নেতা এরশাদ উল্লাহর উপর প্রকাশ্য দিবালোকে যে সন্ত্রাসীরা গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে তা জাতীর জন্য এক কলংঙ্কের অধ্যায়।

আলমগীর হোসেন বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনতে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিলে জাতীয়তাবাদী আদর্শ তা মেনে নেবে না।

অন্যদিকে বিকালে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সংগঠন কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজুর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিড়ো পয়েন্ট মোড়ে সমাবেশে মিলিত হয়। এনসিপি নেতা রানার সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু এনসিপি নেতা আব্দুল গফুর।

বক্তব্যে রেজাউল করিম রাজু বলেন, জুলাই আন্দোলনে সামনের সারি থেকে একজন সম্মুখ যোদ্ধার উপর সন্ত্রাসীদের গুলি বর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। আমরা এ ঘটনায় জলঢাকা উপজেলা এনসিপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জলঢাকা উপজেলা শাখার সমন্বয়ক আহসান হাবীব রক্সির নেতৃত্বে শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান সমন্বয়ক আহসান হাবীব রক্সি, বেলাল ইমতিয়াজ বুলবুল, আব্দুল হাকিম, নাহিদ আল হাসান প্রমুখ।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবীব রক্সি বলেন, প্রকাশ্য দিবালোকে রাজধানীর মত একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে চলাচলের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং জুলাই যোদ্ধার সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া ও একজন সংসদ সদস্য প্রার্থির উপর হামলা সংঘটিত হয়েছে। বাংলার মানুষ তথা জুলাই যোদ্ধারা এমন ন্যাক্কারজনক হামলাকে কখনোই ছাড় দিবে না।

আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ গুলি হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা ও এ হত্যাচেষ্টার বিচার না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দেশ জুড়ে আন্দোলনের মাধ্যমে বৃহৎ কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুশিয়া দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই যোদ্ধা হাদী ও বিএনপি নেতা এরশাদ কে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫