ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
জাঁকজমকপূর্ণ পরিবেশে ফেনীর সাপ্তাহিক উদয় পত্রিকাও সিনিয়র সাংবাদিক সাঈদ খানের পেশার চল্লিশ বছরপূর্তি অনুষ্ঠান করা হয়েছে।
গতকাল ১০ ডিসেম্বর বুধবার দোয়া ও শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবদীন ভিপি, জেলা জামায়াত ইসলামের আমির ও জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জাফর উদ্দিন, জেলা তথ্য অফিসার আল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, সিনিয়র সাংবাদিক রবিউল হক রবি, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভীসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
এতে আরও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, সমাজপতি, সমাজ সেবক, আইনজীবী, চিকিৎসক ও গণমাধ্যমকর্মী।
সানোয়ারা ফুড কোংয়ের এমডি ইয়াসিন আরাফাত মজুমদার, মেডিনোভা হাসপাতালে চেয়ারম্যান হুমায়ুন কবীর পাটোয়ারী, মেডিনোভার পরিচালক মিজানুর রহমান, পরিবেশবাদী সংগঠন ঢাকার সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইব্রাহিম পাটোয়ারী, নবী রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর ম্যানেজিং ডাইরেক্টরসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত আমন্ত্রিত অতিথি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২