ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
মাদারীপুরের শিবচরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে, এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
৮ ডিসেম্বর সোমবার বিকেলে এ ঘটনা ঘটে, অভিযুক্ত যুবককে আসামি করে মামলা করেছে ভিকটিমের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিশুটিকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তে দিয়ে আসে তার পরিবার, দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে, বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তের বাড়ির পাশ থেকে শিশুটি উদ্ধার করে পরিবার, ভুক্তভোগী তার বাবা-মাকে বিস্তারিত বললে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করেন।
শিশুকে ধর্ষণের খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে শিবচর থানা পুলিশ ও দত্তপাড়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২