স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (৫ ডিসেম্বর) শুক্রবার রংপুরে ৪ দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ব্যাপারে ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে ভারত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা গেছে।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, তবে তার স্ত্রী (ডা. জুবাইদা রহমান) ঢাকায় পৌঁছেছেন।
তিনি আরও বলেন, বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল, তবে আজ নেওয়া হচ্ছে না, কারণ জানা গেছে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি (টেকনিক্যাল সমস্যা) রয়েছে।
আরাকান আর্মির হাতে জেলেদের আটকের বিষয়ে এই উপদেষ্টা বলেন, আরাকান আর্মিরা কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়। তাই চাইলেই তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। তবে আমাদের স্বার্থ জড়িত থাকায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপদেষ্টা বলেন, আমরা চাই দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে দিতে। এমনভাবে দিতে চাই, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারে। মানুষের অনেক প্রত্যাশা আমাদের উপর। আমরা যেন সব সংস্কার (রিফর্ম) শেষ করে যাই। কিন্তু এটি দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া। তবে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেন। আমরা আশা করি, নির্বাচিত প্রতিনিধিরা দেশের সর্বত্র সমতা ও সুষম উন্নয়ন নিশ্চিত করবেন।
এদিকে চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২