Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বালিয়াকান্দির প্রতিটি রাস্তায় মাটিবাহী টলির দৌরাত্ম্য দুর্ভোগে সাধারণ মানুষ

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার প্রতিটি রাস্তায় এখন চলছে মাটি টানা টলির দাপট। শীতের মৌসুম শুরু হতেই উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলাচলকারী এসব মাটিবাহী টলি আবারও সক্রিয় হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, বেশিরভাগ টলিরই নেই দক্ষ ড্রাইভার। নেই কোনো ধরনের অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। টলির কারণে সৃষ্টি হচ্ছে ধুলা-দূষণ, নেই পলি বা মাটি সামলানোর সঠিক ব্যবস্থা ফলে পথচারী, স্কুল শিক্ষার্থী ও যানবাহনচালকেরা পড়ছেন চরম ভোগান্তিতে।

এলাকাবাসীর মতে, এসব টলি নিয়ন্ত্রণ করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। মাঝে মাঝে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে জরিমানা করলেও কিছুদিন পর আবার আগের মতোই শুরু হয় তাদের দৌরাত্ম্য।

পথচারীরা অভিযোগ করে বলেন,
প্রতিদিন এই টলির ধুলোবালি ও শব্দদূষণে আমরা অতিষ্ঠ। রাস্তাঘাট নোংরা হচ্ছে, দুর্ঘটনার ভয় তো আছেই। প্রশাসনের আরও কঠোর নজরদারি দরকার।

সাধারণ মানুষের দাবি অবৈধ টলিগুলোর বিরুদ্ধে নিয়মিত কার্যকর ব্যবস্থা নেওয়া, রাস্তা রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্থায়ী উদ্যোগ গ্রহণ করা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এহাসানুল হক শিপন বলেন অবৈধ মাটি কাটা বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ড্রাইভিং লাইসেন্স এর তদারকি কার্যক্রমও চলমান আছে। দাপ্তরিক দায়িত্ব ও জনবল সীমাবদ্ধতার কারণে আমাদের পক্ষে সার্বক্ষণিক নজরদারি করা দুঃসাধ্য।

উল্লেখ্য, উল্লিখিত অপরাধের ক্ষেত্রে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে যেকোনো নাগরিক নিজেও মামলা দায়ের করতে পারেন।

saju

Recent Posts

কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…

2 hours ago

বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…

2 hours ago

ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…

2 hours ago

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…

2 hours ago

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…

3 hours ago

প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…

1 day ago

This website uses cookies.