স্টাফ রিপোর্টার রংপুর:
রংপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেছেন, সমস্ত মত পার্থক্য ভুলে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ এবং কোনো প্রকার শঙ্কা ছাড়া, দেশে ভয়হীন নির্বাচন হবে। এমন নির্বাচন হবে, তাতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে।
১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জুলাই আন্দোলনে সাংবাদিকদের প্রশংসা করে।
নতুন এই পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও চিত্র জাতির সামনে তুলে ধরায় দেশের মানুষ রাস্তায় নেমেছে। জাতি উপকৃত হয়েছে।
তিনি আরোও বলেন, আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি। সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। রংপুরের নির্বাচন আমরা নিরপেক্ষ স্বচ্ছ করতে চাই। ভোটারদেরকে কেন্দ্রে যাওয়ার জন্য আমরা নিরাপত্তা দেব। জনগণ তাদের ভোটটা দিয়ে যেতে পারে, ভোটটা যেন গণনা হয় এবং ঠিকমতো ফলাফল ঘোষণা করে।
মতবিনিময় সভায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ অতিরিক্ত দ্বায়িত্ব ডিএসবি) জয়নাল আবেদীন, রংপুর সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় সভাপতি আশরাফ খান কিরণ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২