মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের নুর ইসলামের মেয়ে সুমাইয় (১৫) বাবু চেয়ারম্যানের ইট ভাটার পাশে মেহগনি গাছের সাথে নিজের গায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সুমাইয়ার নানা আবুল বিশ্বাস বলেন, আমার নাতি ছোট বেলা থেকে আমার বাড়িতে থাকে। সুমাইয়া দীর্ঘদিন মানসিক ভারসাম্য রোগে ভুগছিলো। সোমবার সকাল ৭ টার সময় বাড়ী থেকে বের হয়। ১০ টার সময় এক পথচারী দেখতে পান সুমাইয়া মেহগনি গাছের সাথ ঝুলছে। থানা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে জায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে রাজবাড়ীতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুমাইয়া দীর্ঘদিন মানসিক ভারসাম্য রোগে ভুগছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২