ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

মনোহরদীতে রেস্টুরেন্টের পর্দা ও ছোট কক্ষ অপসারণে ইউএনওর নির্দেশ

মোঃ এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:

মনোহরদী উপজেলার সকল রেস্টুরেন্টে থাকা ছোট ঘর, পৃথক রুম ও পর্দা অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শিক্ষার্থীদের স্কুল ফাঁকি ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড রোধে প্রশাসনের এমন পদক্ষেপ জনসাধারণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

প্রশাসন জানায়, রেস্টুরেন্টের ভেতরে পর্দা ও সেকশন করে তৈরি ছোট কক্ষগুলোর আড়ালে অনেক শিক্ষার্থী স্কুল পালিয়ে সময় কাটায়—এমন অভিযোগ তাদের কাছে আসছিল বেশ কিছুদিন ধরে। এসব বিবেচনায় এনে এবং শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে ইউএনও কঠোর নির্দেশনা দেন।

ইতোমধ্যেই মনোহরদী পৌর এলাকা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রেস্টুরেন্ট গুলোতে পর্দা ও ঘর অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলেও জানানো হয়।

অভিভাবক ও সচেতন মহল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রেস্টুরেন্টে খোলামেলা পরিবেশ নিশ্চিত হলে শিক্ষার্থীদের উদ্দেশ্যহীন সময় নষ্ট কমবে এবং শৃঙ্খলা বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে রেস্টুরেন্টের পর্দা ও ছোট কক্ষ অপসারণে ইউএনওর নির্দেশ

আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫