রাজশাহী রেঞ্জে বদলি হওয়ায় ডিমলা থানায় বিদায় নিলেন ওসি ফেসবুকে আবেগঘন বার্তায় সকলের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
- আপডেট সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:
রাজশাহী রেঞ্জে বদলি হওয়ায় আজ ডিমলা থানা থেকে বিদায় গ্রহণ করলেন অফিসার ইনচার্জ। দায়িত্ব পালনকালে তার দেওয়া বক্তব্যে তিনি জানান, ডিমলা থানায় টানা ১৪ মাস কর্মরত ছিলেন তিনি। জুলাই বিপ্লবের পর সংকটময় মুহূর্তে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করাটা ছিল বড় চ্যালেঞ্জ, তবে সবার সহযোগিতা তার পথকে সহজ করেছে।
বক্তব্যে তিনি বলেন, আসসালামু আলাইকুম আমার রাজশাহী রেঞ্জে বদলি হওয়ায় আজকে থানা হতে বিদায় গ্রহন করলাম। অফিসার ইনচার্জ হিসেবে আমি ডিমলা থানায় ১৪ মাস কর্মরত ছিলাম।
জুলাই বিপ্লবের পর একটা সংকটময় মুহূর্তে আপনাদের নিয়ে কাজ করেছি। আপনারা এলাকাবাসী প্রতিটি কাজে আমাকে যথেষ্ট হেল্প করেছেন। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করেছি। তারপরেও আইনের জটিলতা, বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত, ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণ ইত্যাদি কারণে অনেকের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে পারিনি।
আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সবাই একসাথে সমাজকে এগিয়ে নিবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন।
তিনি আরও বলেন, ডিমলা থানার স্মৃতি, মানুষের ভালোবাসা ও সহযোগিতা তার কর্মজীবনে একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে।
স্থানীয় জনসাধারণও ওসির প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তার ভবিষ্যত কর্মজীবনের সফলতা কামনা করেন।

























