ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 স্বার্থের ভিড়ে মানুষ কাফনের পথে সফর  ঝড়ের আগে পৃথিবী ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক ২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক কিশোরকে রাতভর আটকে শারীরিক নির্যাতন উলঙ্গ করে নাচানোর ভিডিও ধারণ। রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল, দুই শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দের উপস্থিতি

দাঁড়িপাল্লা পক্ষে রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা দৌড় অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ভাইয়ের নেতৃত্বে শীতলক্ষ্যা নদী রক্ষার দাবিতে রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা শীর্ষক বিশেষ দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মুড়াপাড়া কলেজ থেকে হাটাব বাজার পর্যন্ত এই জনসচেতনতামূলক দৌড় সম্পন্ন হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শীতলক্ষ্যা নদীকে দখলমুক্ত করা, দূষণ নিয়ন্ত্রণ, পানি পরিষ্কার রাখা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা।

স্থানীয় জনগণ, তরুণ সমাজ ও বিভিন্ন পেশার মানুষ দৌড়ে অংশ নিয়ে নদী রক্ষায় সমর্থন জানান।

এ দৌড় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন, জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল এবং জেলা শিবির সভাপতি আকরাম হোসেন।

এছাড়াও রূপগঞ্জ উত্তর উপজেলা আমীর আবদুল মজিদ এবং পশ্চিম উপজেলা আমীর মাওলানা ফারুক আহমাদ-এর নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ দৌড়ে অংশগ্রহণ করেন।

রূপগঞ্জ দক্ষিণ সেক্রেটারি আনিসুর রহমান, উত্তর সেক্রেটারি খাইরুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম সেক্রেটারি মোহাম্মদ হানিফ ভূঁঞা। এ ছাড়াও রূপগঞ্জ উপজেলার নেতাকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দৌড়ে অংশ নেন। শীতলক্ষ্যা রক্ষার অঙ্গীকার কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণকে নদী রক্ষায় সচেতন করার আহ্বান জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীতলক্ষ্যা নদী রূপগঞ্জের জীবন ও অর্থনীতির প্রধান ভিত্তি। দখল ও দূষণের কারণে নদী আজ ঝুঁকির মুখে, তাই সম্মিলিত উদ্যোগ ছাড়া নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দৌড় শেষে হাটাব বাজার এলাকায় অনুষ্ঠান সমাপ্ত হয় এবং নদী রক্ষায় ধারাবাহিকভাবে আরও কর্মসূচি নেওয়ার পরিকল্পনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাঁড়িপাল্লা পক্ষে রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা দৌড় অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫