মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বালিয়াকান্দিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে (কুঠির মাঠ) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, শুভ উদ্বোধন ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার এর সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মাজেদ সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা অসীম আকরাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি-নির্ভর পশুপালন, দেশি জাতের প্রাণী সংরক্ষণ, উন্নত দুগ্ধ ও মাংস উৎপাদন পদ্ধতি এবং পশু চিকিৎসা সেবা সম্পর্কে তথ্যসমূহ তুলে ধরে বিভিন্ন স্টল। স্থানীয় খামারি, যুব কৃষক ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে পুরো প্রদর্শনী মাঠ ছিল উৎসবমুখর।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, দেশি জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২