ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 স্বার্থের ভিড়ে মানুষ কাফনের পথে সফর  ঝড়ের আগে পৃথিবী ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক ২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক কিশোরকে রাতভর আটকে শারীরিক নির্যাতন উলঙ্গ করে নাচানোর ভিডিও ধারণ। রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল, দুই শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দের উপস্থিতি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বালিয়াকান্দিতে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বালিয়াকান্দিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে (কুঠির মাঠ) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‌্যালি, শুভ উদ্বোধন ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার এর সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মাজেদ সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা অসীম আকরাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি-নির্ভর পশুপালন, দেশি জাতের প্রাণী সংরক্ষণ, উন্নত দুগ্ধ ও মাংস উৎপাদন পদ্ধতি এবং পশু চিকিৎসা সেবা সম্পর্কে তথ্যসমূহ তুলে ধরে বিভিন্ন স্টল। স্থানীয় খামারি, যুব কৃষক ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে পুরো প্রদর্শনী মাঠ ছিল উৎসবমুখর।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, দেশি জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বালিয়াকান্দিতে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫