Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জলঢাকায় পৌর মিনি পার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
বুরো চিপ রংপুর বিভাগ:

নীলফামারীর জলঢাকায় বৃহৎ তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলের পাড়ে উন্মুক্ত ও মনোরম পরিবেশে পৌর মিনি পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

শুক্রবার বিকালে পৌর সভার প্রাণকেন্দ্রের তিস্তা সেচ প্রকল্পের নীল সাগর ক্যানেল পাড়ে পৌর সভা কতৃক নির্মিত মিনি পৌর পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। তিনি ফিতা কেটে ও নাম ফলক উন্মোচন করে মিনি পার্কের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহিদ ইমরুল মোজাক্কিন, সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার, শিক্ষা অফিসার শরিফা আখতার, মৎস্য অফিসার আরিফুল আলম, খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফা, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ,জেলা জামায়েত ইসলামীর মজলিসের সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মর আল হাসান, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক মোহাইমেনুর রহমান সানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি আতাউর রহমান প্রমুখ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জলঢাকার বৃহৎ তিস্তা সেচ প্রকল্প এলাকার উন্মুক্ত ও মনোরম পরিবেশে এই পৌর মিনি পার্ক নির্মাণ করায় বিনোদন প্রেমী সাধারণ মানুষের জন্য সুন্দর স্থান
হয়েছে। পার্ক বিনোদনের জায়গা, এখানে মানুষ আসবে সময় কাটানোর জন্য, ক‍্যালেনের পাশে এই পরিবেশটা অনেক চমৎকার।

তিনি আরও বলেন, তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে এখানে পূর্বেই যে সৌন্দর্য বর্ধন ছিল, সেই সৌন্দর্যকে আরও মহিমান্বিত করে জায়গাটিতে পৌর কর্তৃপক্ষের এই মিনি পার্ক হিসাবে রূপান্তরিত করায় জলঢাকা পৌরসভা ও উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন গণমাধ্যমকে জানান, পৌরসভার অর্থায়নে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পৌর শহরের দুন্দিবাড়ি সাইটের পাড় বৃহৎ তিস্তা সেচ ক্যানেল প্রকল্পের তীরবর্তী উন্মুক্ত ও খোলামেলা মনোরম পরিবেশে এই মিনি পার্কটি স্থাপন হওয়ায় এ অঞ্চলের বিনোদনপ্রেমী মানুষ সহ শিক্ষার্থীরা এখানে বিনোদন নিতে পারবে।

তিনি আরও বলেন, এই মিনি পার্কটি রক্ষণাবেক্ষণসহ এর আমূল পরিবর্তনের মাধ্যমে আরও আধুনিকায়ন করা হবে।

উল্লেখ যে, গত পহেলা জুন থেকে
পৌরসভার এডিপির অর্থায়নে পৌর মিনি পার্কটির নির্মাণ কাজ শুরু হয়েছিল।
এদিকে নির্মিত পৌর মিনি পার্কটিতে রয়েছে উম্মুক্ত মঞ্চ,বসার ব্যবস্থা, আধুনিক লাইটিং, ছায়াময় সবুজায়ন এবং শিশু-বান্ধব খেলার জায়গা।

স্থানীয়রা জানিয়েছেন, পার্কটি হবে তাদের নিয়মিত বিনোদনের জন্য নিরাপদ ও শান্ত পরিবেশ।

পৌর সূত্রে জানা যায়, ভবিষ্যতে পার্কটিতে সিসি ক্যামেরা, অতিরিক্ত লাইট, নিরাপত্তা ব্যবস্থা এবং আরও কিছু নাগরিকসেবা যুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেছেন, নতুন পার্কটি শহরের সবুজায়ন, বিনোদন ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

saju

Recent Posts

কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ

ঐতিহ্য হারাচ্ছে কি শেরপুরের কেল্লাপোষী মেলা? অশ্লীলতা, জুয়া ও জবাবদিহির সংকটে একটি ঐতিহ্যবাহী মেলা মূল…

3 hours ago

কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…

11 hours ago

বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…

11 hours ago

ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…

11 hours ago

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…

11 hours ago

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…

12 hours ago

This website uses cookies.