Header Premium (728×90)

লাইফস্টাইল

বালিয়াকান্দিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার কাজী রহমান মানিক

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ী-২ আসনের (বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা) মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ভীমনগর এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, উৎপাদন ব্যয়, বাজার ব্যবস্থা ও কৃষি–সহায়তা সংক্রান্ত নানা বিষয় উঠে আসে।

মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, এই অঞ্চলের কৃষকরাই এলাকার অর্থনীতির মূল শক্তি। কিন্তু তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, আধুনিক কৃষি সরঞ্জাম ও পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। কৃষকদের সমস্যা সমাধান না হলে কৃষি ও গ্রামীণ অর্থনীতি কোনোভাবেই এগোতে পারবে না। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি কাজ করে যাব।

তিনি আরও বলেন, সারের মূল্যবৃদ্ধি, সেচের খরচ, বীজের সংকট, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া—এসব দীর্ঘদিনের সমস্যা। এসব সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা ও সরকারি তদারকি জরুরি।

মতবিনিময় সভায় উপস্থিত কৃষকরা তাদের নানান দাবি, ক্ষতি ও ভোগান্তির কথা তুলে ধরে এমন উদ্যোগ নেওয়ার জন্য ব্যারিস্টার মানিককে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সাহাঙ্গীর, শাহ আলম, যুবদল নেতা রুবেল কাজী, কুমারেস, পুলক, মুরাদ মোল্লা, মুসফিকুর রহমান, ফজলুল হক, রাসেল, মিজান ফকির ও মান্নান মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

saju

Recent Posts

কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ

ঐতিহ্য হারাচ্ছে কি শেরপুরের কেল্লাপোষী মেলা? অশ্লীলতা, জুয়া ও জবাবদিহির সংকটে একটি ঐতিহ্যবাহী মেলা মূল…

3 hours ago

কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…

11 hours ago

বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…

11 hours ago

ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…

11 hours ago

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…

11 hours ago

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…

12 hours ago

This website uses cookies.