ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

নীলফামারীর ডোমারে শুরু হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

মোঃ মকবুলার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান,
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১১টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডোমার পৌরসভা দল ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজ্জাফফর হোসেন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলে খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

জানা গেছে, ডোমার ও ডিমলা উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল দুটি নিয়ে পরবর্তীতে আরও একটি বিশেষ ম্যাচের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীর ডোমারে শুরু হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : ১০:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫