ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
ঢাকা গাজীপুরের ভোগড়া পাইপাস এলাকায় ভোর রাতে দাঁড়িয়ে থাকা ভিআইপি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোর চারটার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়, খবর পেয়েছে মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনেন, এ সময় আগুনে পুড়ে যায় বাসটির ভিতরের বসার সিট গুলো।
এদিকে গাজীপুরে চক্রবতি এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশের জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
এছাড়াও গাজীপুরে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ভোর ৪টা ৫৫ মিনিটে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা, আগুন লাগা সংবাদটি পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসে কর্মীরা স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২