ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

বছরের শেষ প্রান্তে এসে আবারও বাড়তে যাচ্ছে সয়াবিন তেলের দাম

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১০:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:

আজ (১০ নভেম্বর) সোমবার
এক বিজ্ঞপ্তিতে বিটিটিসি জানায়, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর এ সুপারিশ করা হয়েছে।

বছরের শেষ প্রান্তে এসে আবারও ভোজ্যতেলের দাম বাড়তে যাচ্ছে। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে এরপর আন্তর্জাতিক বাজারে মূল্য অস্থিরতা ও ডলারের দাম বৃদ্ধির প্রভাবে আমদানি ব্যয় বেড়ে যায়।

নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। ফলে দেশের বাজারে নতুন করে তেলের দাম সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়।

বিটিটিসির প্রস্তাব অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে হিসাব করা হয়েছে। এতে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি ১৭৭ টাকা ৮৫ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বছরের শেষ প্রান্তে এসে আবারও বাড়তে যাচ্ছে সয়াবিন তেলের দাম

আপডেট সময় : ১০:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫