মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে যৗেথ বাহিনী অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
গতকাল ৯ই নভেম্বর ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের ব্র্যাকপাড়া এলাকার মোঃ আকাশ মোল্লা (২৮) ও সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্ত পাড়া এলাকার মোঃ তাজুল ইসলাম।
আটককৃতদের মধ্যে আকাশ মোল্লা ওয়ারেন্টভুক্ত আসামী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ব্র্যাক পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় পিস্তল, ৬টি ওয়ান শুটারগানের কার্তুজ, ২টি পিস্তলের কার্তুজ ও ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হক বলেন, এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
ঐতিহ্য হারাচ্ছে কি শেরপুরের কেল্লাপোষী মেলা? অশ্লীলতা, জুয়া ও জবাবদিহির সংকটে একটি ঐতিহ্যবাহী মেলা মূল…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…
This website uses cookies.