
মোঃ রাকিব হাসান,
জামালপুর:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জামালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি শামীম আহমেদ।
সভায় স্বাগত বক্তব্যে শামীম আহমেদ বলেন,
৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে দেশপ্রেম, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিএনপি আজও সেই চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আজম খান, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু চন্দ্র মণ্ডলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২