ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ এক স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আলম শেখ নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম, এসআই (নিঃ) ওবায়দুর রহমান, এএসআই (নিঃ) পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানসহ একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে যান।

এসময় পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামি সবুজ (৩০), সজিব (২৫), সেন্টু (২৬)সহ আরও ১০–১২ জন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। সেইসঙ্গে ককটেল জাতীয় বিস্ফোরক ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে স্থানীয় আকুল (৫৫) নামের একজন সন্ত্রাসীদের গুলিতে আহত হন।

এসময় স্থানীয়রা পুলিশের সহায়তায় সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করে। হামলার সময় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। পরে এসআই নজরুল ইসলামকে আসামি আলম শেখ কিল-ঘুষি মেরে আহত করে। তবে পুলিশি চেষ্টায় আলম শেখকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা পালিয়ে যায়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

আপডেট সময় : ০৬:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫