ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 স্বার্থের ভিড়ে মানুষ কাফনের পথে সফর  ঝড়ের আগে পৃথিবী ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক ২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক কিশোরকে রাতভর আটকে শারীরিক নির্যাতন উলঙ্গ করে নাচানোর ভিডিও ধারণ। রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল, দুই শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দের উপস্থিতি

বিজিবির বিশেষ অভিযান বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৭:৩০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

২ নভেম্বর রবিবার রাত ১২টা ১০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার চর ফলিমারী এলাকায় মোগলহাট বিওপির টহলদল চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

সীমান্তে মাদক বিরোধী অভিযানে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আবারও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে বিজিবি।

বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ভারতীয় ইস্কাফ সিরাপ (৪০ বোতল) ১৬,০০০ টাকা, ইজিবাইক ২,৫০,০০০ টাকা এবং ৩৬ কেজি গাঁজা ১,২৬,০০০ টাকা সর্বমোট প্রায় ৩ লক্ষ ৯২ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বিজিবি সূত্রে জানা যায় গত (১ নভেম্বর) শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পালপাড়া এলাকায় বালারহাট বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামানোর নির্দেশ দিলে চোরাকারবারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশী করে ইজিবাইক থেকে ৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজিবির বিশেষ অভিযান বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

আপডেট সময় : ০৭:৩০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫