ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনেই অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

রাজধানীর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোঃ পান্নু হাওলাদার (৩০) নামে এক যাত্রীর পাকস্থলীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১ নভেম্বর শনিবার রাতে অভ্যন্তরীণ টার্মিনালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় এসে নামার পর ওই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

আটক কৃত নাম পান্নু হাওলাদার বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

এপিবিএন জানায়, পান্নু হাওলাদার পাকস্থলীর ভেতরে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন, পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয় এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি প্যাকেট বের করা হয়, প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল, এসব প্যাকেট খুলে মোট ৬৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর একটি ঘটনা।

বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, পান্নু হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৫:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫