আরিফুর রহমান তীব্র,
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এখন উৎসবের রঙে রঙিন। আসছে ৫ নভেম্বর-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন। প্রার্থীদের প্রচারণায় সরগরম পুরো ক্যাম্পাস ও আশপাশের গ্রামাঞ্চল। শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনায় এখন শুধু একটি প্রশ্ন-বিদ্যালয়ের নেতৃত্বে কে আসছেন?
বিদ্যালয়টির শতবর্ষ ছুঁই ছুঁই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য শিক্ষার্থীর শৈশব স্মৃতি, সাফল্যের গল্প ও সংগ্রামের ইতিহাস। সেই গৌরবের ধারাবাহিকতা ধরে রাখতে এবারের নির্বাচনে প্রতিধ্বনিত হচ্ছে একটি আহ্বান-
শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের অধিকার রক্ষায় নিবেদিত নেতৃত্ব চাই।
এই নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব মোঃ আব্দুল হান্নান বিএ। বিদ্যালয়ের উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর নির্বাচনী অঙ্গীকার স্পষ্ট ও দৃঢ়-
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কল্যাণই আমার মূল লক্ষ্য। শিক্ষা হবে সহজ, আনন্দময় ও মর্যাদাপূর্ণ।
প্রতাপগঞ্জের সমাজে একজন শিক্ষানুরাগী, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ হিসেবে সুপরিচিত আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসারে কাজ করে আসছেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবেও প্রতিষ্ঠানের প্রতি তাঁর রয়েছে গভীর মমতা ও দায়বদ্ধতা।
এখন বিদ্যালয়ের মাঠজুড়ে শুভেচ্ছা-স্লোগানে জমে উঠেছে নির্বাচনী আমেজ। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন-
আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি শুধু নির্বাচিত হয়ে বসে থাকবেন না; বিদ্যালয়ের প্রতিটি সমস্যায় পাশে থাকবেন।
নির্বাচনের ক্রমিক নং ০৩-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আব্দুল হান্নান বিএ।
তিনি সকল অভিভাবক, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন-
আপনাদের মূল্যবান ভোটে আমাকে সুযোগ দিন, যেন ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা, শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় আমি অংশ নিতে পারি।
প্রচারেঃ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২