📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



জেলা/স্থানীয়

যশোরের বাঘারপাড়ায় গঠন করা হয়েছে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম

মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:

যশোরের বাঘারপাড়ায় নারী শান্তি সহায়ক ওয়েভ প্লাটফর্ম গঠন করা হয়েছে। বুধবার , ২৯ অক্টোবর: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় ও এফসিডিও’র অর্থায়নে বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।সভায় পিএফজি, ওয়াইপিএজি ও স্থানীয় নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর ও অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ।

সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর দিলরুবা পারভিন।পিএফজি সমন্বয়কারী মোঃ ইকরামুল কবির মিঠুর সঞ্চালনায় সভাটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।সভায় তিন সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।সমন্বয়কারী দিলরুবা পারভিন, সহ-সমন্বয়কারী ময়না রায় ও তামান্না খাতুন।

অংশগ্রহণকারীরা জানান, নবগঠিত এই প্ল্যাটফর্ম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে। সভায় প্রশাসনের সহযোগিতায় আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়।

saju

Recent Posts

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

3 hours ago

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

9 hours ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

22 hours ago

কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…

22 hours ago

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান

যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…

23 hours ago

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

1 day ago

This website uses cookies.