মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে নরসিংদীর মনোহরদীতে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মনোহরদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অপরিষ্কার স্থানে ও নোংরা যন্ত্রপাতি ব্যবহার করে পাউরুটি, কেক, বিস্কুটসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পরে স্বাস্থ্যবিধি না মানার কারণে বেকারির মালিককে জরিমানা করা হয় এবং পরবর্তীতে পরিচ্ছন্ন পরিবেশে উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২