ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত ডিএমপির উদ্যোগে গুলশানে হেলমেট ভাঙ্গার ব্যতিক্রমী কর্মসূচি রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হযরত শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার সোনা ও বিদেশী মুদ্রা সহ হজ্ব কাফেলার মোয়াল্লেম আটক জীবননগরে চিকিৎসক সংকট, সেবা থেকে বঞ্চিত মানুষ রংপুর অঞ্চলে কৃষিতে সুবাতাস লেগেছে যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আবদুল্লাহ কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূ সহ গ্রেফতার-৩

এস্কাফ ও গাঁজাসহ মশিউর রহমান নামে ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৯:০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

লালমনিরহাট জেলার হাতিবান্ধার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ ও গাঁজাসহ মশিউর রহমান (২২) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩, গ্রেফতার মশিউর লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুরি পূর্ব কাদমা এলাকার আইয়ুব আলীর ছেলে।

২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার মশিউর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ফেনসিডিল, এস্কাফ, গাঁজা ইত্যাদি মাদকের কারবার করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ৮টায় র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক কারবারি মশিউর রহমানের বাড়িতে তল্লাশি পরিচালনা করেন। তল্লাশির সময় শয়নকক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ ও সোয়া ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক কারবারি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এস্কাফ ও গাঁজাসহ মশিউর রহমান নামে ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

আপডেট সময় : ০৯:০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫