📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



রাজনীতি

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান
জামালপুর প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর ২০২৫ এর মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ অক্টোবর) বিক্ষোভ মিছিলটি বিকাল পিটিআই মোড় থেকে শুরু হয়ে জামালপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কুদরতে খোদা, জামালপুর শহর শাখার আমীর আল ইমরান, সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, সদর সেক্রেটারি রেজাউল করিম নোমান, মেলান্দহ উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আলী ফরাজী, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক। যেনতেন ভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনী ভিত্তি নিয়ে কালক্ষেপন চলছে। এ নিয়ে কূটকৌশল গণঅভ্যুত্থানের শহীদের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কোন টালবাহানা ছাত্র-জনতা মেনে নিবেনা। নভেম্বরে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে জুলাই অধ্যাদেশ জারি করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।

গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মস্করা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল। সরকারের কতিপয় উপদেষ্টা ও কতিপয় কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। ফলে দেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরো বলেন, দেশে মানুষ জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। একটি দল এই গণজোয়ার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ। তাই জুলাই সনদের আইনী ভিত্তি ও নভেম্বরে মধ্যেই গণভোট এবং জামায়াত ঘোষিত ৫ দফা গণদাবি পূরণে অন্তর্বর্তী সরকারের এমন টালবাহানা জনগণ উদ্বিগ্ন। গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

saju

Recent Posts

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

2 hours ago

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

8 hours ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

21 hours ago

কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…

22 hours ago

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান

যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…

22 hours ago

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

1 day ago

This website uses cookies.