ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান দুটি চোখ বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

মোঃ মকবুলার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন,
মহান মুক্তিযুদ্ধ আমাদের এক চোখ, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের আরেক চোখ। কোনো এক চোখকে অবহেলা করা বা অন্যটির মর্যাদা খর্ব করা হলো কুৎসিত রাজনীতি— যা আমরা সমর্থন করি না।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে নীলফামারীর ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পু।

মাওলানা আফেন্দী আরও বলেন,
বাংলাদেশের নির্বাচনের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। সময়মতো নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত চলছে, বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। কিন্তু আমরা কোনো ষড়যন্ত্র বরদাস্ত করব না। ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে, এ বিষয়ে কোনো গড়িমসি বা টালবাহানা জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, আমরা সংবিধান রক্ষার পক্ষপাতি, তেমনি জুলাই জাতীয় সনদ ২০২৫ ও রক্ষিত হোক সেই প্রত্যাশাও করি। এই সনদে আমরা সাক্ষর করেছি, এবং ভবিষ্যতের বাংলাদেশ সেই সনদের আলোকে গঠিত হবে। কেউ যদি আবারও দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফেন্দী বলেন,
শহীদ আবু সাঈদসহ যারা ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ বৃথা যাবে না। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য আলহাজ্ব মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পুকে সভাপতি ও মাওলানা জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান দুটি চোখ বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

আপডেট সময় : ১০:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫