ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারীপুরে ৬ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নোয়াখালী বেগমগন্জ-৩ আসনের বিএনপি পার্থী নির্বাচনী কমিটির সভায় হামলা ভাংচুর ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে সীমানার বাঁশের বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফুলগাজীর আমজাদহাট থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের

নীলফামারীতে সাংবাদিকদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে জেলা শহরের বড় মাঠে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিক একাদশের যৌথ উদ্যোগে এই ম্যাচের আয়োজন করা হয়।

জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। সাদা জার্সিতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং লাল জার্সিতে ছিলেন সাংবাদিক একাদশের খেলোয়াড়রা। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় ২–১ গোলের ব্যবধানে জয় পায় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ম্যাচে সময় টিভির রংপুর ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

ম্যাচের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম বাবু, সাবেক সভাপতি তাহমিদ হক ববি ও সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক জুয়েল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,

“নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। সাংবাদিকদের এমন প্রীতি ম্যাচ সমাজে খেলাধুলার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে।

আরটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান বলেন,

“আমরা প্রতিদিন অন্যের খবর লিখি, কিন্তু আজ নিজেদের আনন্দ ভাগাভাগি করেছি। পেশার ব্যস্ততার ফাঁকে এমন আয়োজন সম্পর্ক ও বন্ধুত্বকে আরও গভীর করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত এ ম্যাচে মাঠজুড়ে ছিল হাসি, উচ্ছ্বাস আর সৌহার্দ্যের উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে সাংবাদিকদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫