ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনেই অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

রংপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৮:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

উপজেলা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেলে জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির উদ্যোগে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস. এম. ইয়াসীর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম। সভায় আরও বক্তব্য দেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, তারিকুল ইসলাম, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক হোসেন মণ্ডলসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। আলোচনা সভায় ৩৩টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, উপজেলা দিবস পালনের মধ্য দিয়ে রংপুরে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং উপজেলা ভিত্তিক উন্নয়ন ও প্রশাসনের বিকেন্দ্রীকরণের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫