Header Premium (728×90)

বিনোদন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় স্ত্রীসহ ১১ জন অভিযুক্ত

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হয়েছে, মামলায় নায়কের স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

২১শে অক্টোবর রাজধানীর রমনা থানায় এই মামলা করা হয়েছে, জানা গেছে, ওই দিন আদালতের নির্দেশে সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন সালমানের মামা আলমগীর কুমকুম।

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের, এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন, মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও ক’জনের নাম।

মামলা প্রসঙ্গে আলমগীর কুমকুম বলেন, সালমান শাহ’র বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে, চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন।

এখন এতদিন পর এটা হয়েছে, ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে হত্যা না আত্মহত্যা, আপনারা ও দেশবাসী জানবে দেখবে এটা প্রমাণ হবে যে এটা হত্যা এর আগে, অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহ’র মরদেহ উদ্ধার করা হয়, এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে।

saju

Share
Published by
saju

Recent Posts

ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…

9 hours ago

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…

9 hours ago

ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…

9 hours ago

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

15 hours ago

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

21 hours ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

1 day ago

This website uses cookies.