ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামিলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ডিবি, ২১ অক্টোবর মঙ্গলবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিভাগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সারা দিন রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ গ্রহণ কারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা ডিএমপির বিভিন্ন থানার পুলিশ।
এর মধ্যে উত্তরা পূর্ব থানা-পুলিশ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ জন, উত্তরা পশ্চিম থানা-পুলিশ ২ জন, গুলশান থানা-পুলিশ ২৪ জন, খিলক্ষেত থানা-পুলিশ ৪ জন, ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ৩ জন, ধানমন্ডি থানা-পুলিশ ৬ জন, নিউমার্কেট থানা-পুলিশ ৬ জন, শাহবাগ থানা-পুলিশ ৩ জন, মোহাম্মদপুর থানা-পুলিশ ৮ জন, হাতিরঝিল থানা-পুলিশ ১ জন, পল্টন থানা-পুলিশ ৬ জন, মতিঝিল থানা-পুলিশ ৪০ জন ও ডিবি, ওয়ারী ২২ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…
ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…
ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
This website uses cookies.